1. mizanurrahmanmim004@gmail.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ - banglarjoy71
February 28, 2026, 10:40 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

  • Update Time : Sunday, June 30, 2024
  • 243 Time View

 

চাঁপাইনবাবগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় তামিমা আক্তার (২২) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর ওই হাসপাতাল ঘেরাও করে রাখে রোগীর আত্মীয় স্বজন ও স্থানীয়রা। ২৯ জুন শনিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রসব ব্যথা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তি মোড়ে অবস্থিত মহানন্দা স্পেশালাইজড হসপিটালে এই ঘটনা ঘটে।
মৃত তামিমা আক্তার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়নশুকা মহল্লার রুবেল আলীর স্ত্রী।
তামিমার মামি শামীমা খাতুন জানান, ২৯ জুন শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে প্রসব ব্যথা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তি মোড়ে অবস্থিত মহানন্দা স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন তামিমা।
১০ টার দিকে সিজার অপারেশনের মাধ্যমে তিনি সন্তান প্রসব করেন। বিকেলে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে এবং একপর্যায়ে তার শরীর একেবারেই নিস্তেজ হয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে ক্লিনিক কর্তৃপক্ষ তড়িঘড়ি করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় তামিমাকে। রাজশাহী নেয়ার পথেই মারা যায় তামিমা।
পরে বিকেলে তামিমার স্বজনরা মহানন্দা স্পেশালাইজড হসপিটাল ঘেরাও করে। এ সময় খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং তামিমার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জহুরুল ইসলাম জানান, রোগীর স্বজনরা অনুমান করে ভুল চিকিৎসার কথা বলছেন। কিন্তু তাদের অভিযোগ সঠিক নয়।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মেহেদি হাসান জানান, ওই বেসরকারি হাসপাতালের গোলযোগের খবর পেয়ে পুলিশ পাঠানো হয় এবং মৃত ওই প্রসূতির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে সিভিল সার্জন এসএম মাহমুদুর রশীদ বলেন, চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্য হয়েছে কি-না তা তদন্তের দাবি রাখে। তবে কিছু কিছু ক্ষেত্রে রোগীর শারীরিক জটিলতার কারণেও মৃত্যু হয়ে থাকে। আমরা বিষয়গুলো খতিয়ে দেখব।
এ ঘটনায় বিকেলে শান্তিমোড়ে উৎসুক জনতার ভীড় জমে যায় এবং এলাকাবাসীও সঠিক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST