1. mizanurrahmanmim004@gmail.com : admin :
বদলগাছীতে সিনিয়র সাংবাদিক আবু সাঈদ এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত - banglarjoy71
March 11, 2026, 10:57 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

বদলগাছীতে সিনিয়র সাংবাদিক আবু সাঈদ এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : Thursday, December 26, 2024
  • 153 Time View

 

মোঃ সারোয়ার হোসেন অপু
বিশেষ প্রতিনিধি,

বদলগাছীতে সিনিয়র সাংবাদিক আবু সাঈদ এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, গত ১৮ ই ডিসেম্বর বুধবার বিকেল ৩ টায় হঠাৎ অসুস্থ হয়ে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হোন বদলগাছী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলার সিনিয়র সাংবাদিক আবু সাঈদ। অবস্থার অবনতি হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক গণ তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পৌছলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক গণ তাকে মৃত ঘোষণা করেন।
আজ বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় তার রুহের মাগফেরাত কামনায় বদলগাছী প্রেসক্লাব এক দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করেন।
উক্ত দোয়া মাহফিল ও স্মরণ সভায় বদলগাছী প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম (দবির) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু জর গিফারীর সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বদলগাছী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান স,ম, ফজলুল হক বাচ্চু, সদর ইউপির চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, বদলগাছী কারিগরি ও বানিজ্যিক কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম কিবরিয়া সরদার, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রবিউল ইসলাম, সম্পাদক তারিকুল ইসলাম হালিম, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মাওলা, বদলগাছী প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক দুলু,সহ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বদলগাছী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু রায়হান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেন, সহঃ সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি, দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ সারোয়ার হোসেন অপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিক হোসেন, নির্বাহী সদস্য মোঃ রবিউল আউয়াল, সদস্য সাদেকুল ইসলাম উজ্জ্বল, সদস্য নূর ই আলম সিদ্দিক উজ্জ্বল, প্রেসক্লাব বদলগাছীর সাধারণ সম্পাদক হাফিজার রহমান সহ প্রমুখ সাংবাদিক।
পরিশেষে উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলের সভাপতি শহিদুল ইসলাম দবির এর সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST