
মোঃ মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জে জেলা
বুধবার (২৮ জানুয়ারি) বিকাল ৪.১৫ টার দিকে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর মৌজার রঘুনাথ বিল নামক স্থানে সহকারী কমিশনার (ভূমি) অবৈধভাবে বালু উত্তোলন মাটিকাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।
অভিযান কালে উল্লিখিত স্থানে মাটিকাটার কাজে ব্যবহৃত একটি এক্সক্যাভেটর (ভেকু মেশিন) জব্দ করা হয়। সেই সাথে অবৈধভাবে মাটি বহনের কাজে ব্যবহৃত গাড়ির মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ধারা ৪ লঙ্ঘনের অপরাধে ১৫(১) ধারায় ১,০০,০০০ টাকা অর্থদণ্ড করা হয়।
উল্লেখ্য, অবৈধভাবে মাটি উত্তোলনে জড়িত জমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা নেয়া হচ্ছে।
শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুযায়ী বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যক্তি মালিকানাধীন কৃষি জমি থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না। সরকারি আইন যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে অভিযান সবসময় অব্যাহত থাকবে।
Leave a Reply