1. mizanurrahmanmim004@gmail.com : admin :
মানবতার ফেরিওয়ালা গোমস্তাপুর ইউএনও নিশাত আনজুম অনন্যা - banglarjoy71
March 13, 2026, 3:32 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

মানবতার ফেরিওয়ালা গোমস্তাপুর ইউএনও নিশাত আনজুম অনন্যা

  • Update Time : Monday, May 5, 2025
  • 159 Time View

 

মোঃসামিরুল ইসলামঃ গোমস্তাপুর প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড কাঞ্চনতলা গ্রামের সুমা খাতুন গত ১৬ এপ্রিল ২০২৫ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যমজ তিনটি ফুটফুটে সন্তানের জন্ম দেন। তিন সন্তানের মধ্যে দুই মেয়ে আমেনা, মোমেনা ও ছেলে মোমিন। বাবা মামুন আলী দিনমজুর। যার প্রতিটি দিন কাটে রোজগার আয়ের আশায়। মা সুমা খাতুন একজন গৃহিণী। অভাব অনটনের মাঝে যময তিনটি সন্তানের জন্ম নিয়ে বেশ দুশ্চিন্তায় দিন কাটছিল মামুন-আসমা দম্পতির। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মানবতার ফেরিওয়ালা নিশাত আনজুম অনন্যা অবহিত হলে চুপ করে না বসে থেকে রবিবার (৪ মে) দুপুর দুইটার দিকে তিনি দরিদ্র পরিবারের সেই ছোট্ট ঘরে বাচ্চাগুলোকে দেখার জন্য বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামে ছুটে যান এবং কোলে তুলে নেন একে একে তিন নবজাতককে। আদর করেন মায়ের মত। বাচ্চাগুলোকে দেখভাল করার জন্য ওই দম্পতিকে বেশ কিছু কোটার দুধ, ফিডার, বাচ্চাদের পোশাক ও তোয়ালে দিয়ে আসেন। একজন সরকারি কর্মকর্তার এমন মানবিক ও মাতৃ সুলভ আচরণ দেখে এলাকার জনসাধারণের মাঝে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চেতনার আলো জ্বালানো ইউএনও এ যেন প্রকৃত অর্থে মানবতার ফেরিওয়ালা। ইতিমধ্যে এমন মানবিক ইউএনও নিশাত আনজুম অনন্যার বদলির আদেশে এলাকায় জনসাধারণের মাঝে বেশ হতাশার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যাকে প্রশ্ন করা হলে তিনি জানান, মানবিক কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যমজ শিশুগুলিকে সহযোগিতা করা হয়েছে। বাবা দিনমজুর। অর্থনৈতিক অনটনের কারণে আগামীতে এ সহযোগিতা অব্যাহত থাকবে। বাচ্চাগুলিকে দেখভাল করার জন্য স্থানীয় স্বাস্থ্য কর্মীকে খোঁজখবর নেয়ার কথা বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST