
মোঃসামিরুল ইসলাম:চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীতাবাদী দল বিএনপির তৃনমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৫নং রহনপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে রহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান সোহরাব নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করছেন।
বৃহস্পতিবার(১২ জুন) বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এ মতবিনিময় সভা করেন তিনি।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন রহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান সোহরাব,
এ সময় উপস্থিত ছিলেন,রহনপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু তাহের,রহনপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সাংগঠনি সম্পাদক শহিদুল ইসলাম রোজদুল, ইউনিয়ন বিএনপির সংগঠনিক সম্পাদক শামিরুল ইসলাম, ৭ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান প্রমূখসহ ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীর।উক্ত মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক লাল।
Leave a Reply