1. mizanurrahmanmim004@gmail.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের আটমাস পর যুবকের কঙ্কাল উদ্ধার - banglarjoy71
March 3, 2026, 10:03 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের আটমাস পর যুবকের কঙ্কাল উদ্ধার

  • Update Time : Monday, March 13, 2023
  • 552 Time View

 

মো মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের আট মাস পর আখক্ষেত থেকে যুবকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।রোববার (১২ মার্চ) বিকেল ৫টার দিকে, শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চানকার মাঠ থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।পুলিশ জানায় ওই মাঠের একটি আখক্ষেতে কয়েক জায়গায় চড়িয়ে ছিটিয়ে থাকা দেহের বিভিন্ন অংশের কঙ্কাল- মাথার খুলি ও ছেঁড়া গেঞ্জি পড়ে ছিলো। যা উদ্ধার করা হয়।
এদিকে, আখক্ষেতে উদ্ধার হওয়া কঙ্কালটি ৮ মাস আগে নিখোঁজ হওয়া পাশের গ্রামের যুবক আসাদুল্লাহর বলে দাবি তার পরিবার ও স্বজনদের। আসাদুল্লাহ নয়ালাভাঙ্গা ইউনিয়নের বিরামপুর গ্রামের লুটু আলীর ছেলে। গত বছরের ২৭ জুন নিখোঁজ হয় যুবক আসাদুল্লাহ(২১)।নিখোঁজ যুবকের বাবা লুটু আলী বলেন, আট মাস আগে আমার ছেলে নিখোঁজ হয়। আমার ছেলেকে পূর্ব শত্রুতার জেরে খেলতে যাওয়ার কথা বলে নিয়ে গিয়ে গুম করে হত্যা করা হয়। পরে থানায় জিডি করেছি। আদালতে মামলা করেছি। কিন্তু কোন খবর পায়নি। এমনকি গ্রামের লোকজনকে নিয়ে বিভিন্ন জায়গাসহ মাঠে খোঁজাখুঁজি করলেও; কোন সন্ধান পায়নি।শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মেদ বলেন, জরুরি সহায়তা সেবা-৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ওই এলাকায় নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে একটি মামলা চলমান রয়েছে এবং তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই) তদন্ত করছে। বিষয়টি পিবিআইকেও জানানো হয়। তারা এসে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। তিনি আরও বলেন, তদন্ত শেষে পিবিআই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST