1. mizanurrahmanmim004@gmail.com : admin :
তানোরে শেষ দিনে তিন প্রার্থীর মনোনয়ন ফরম জমা - banglarjoy71
March 11, 2026, 8:34 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

তানোরে শেষ দিনে তিন প্রার্থীর মনোনয়ন ফরম জমা

  • Update Time : Thursday, November 30, 2023
  • 332 Time View

 

তানোর প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী -১ আসনে মনোনয়ন দাখিলের শেষ দিনে রাজশাহীর তানোরে তিনজন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। বৃহস্পতিবার বিকেল তিন টার দিকে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিল্লাল হোসেনের নিকট মনোনয়ন ফরম জমা দেন নৌকার মনোনীত প্রার্থী এমপি ওমর ফারুক চৌধুরীর পক্ষে উপজেলা আ”লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুবলীগ সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, আ”লীগ সাধারণ সম্পাদক একে সরকার ডিগ্রি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান, মহিলা লীগ সভাপতি সোনিয়া সরদার, ভাইস চেয়ারম্যান কৃষক লীগ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক, মুন্ডুমালা পৌর আ”লীগ সভাপতি আমির হোসেন আমিন, তানোর পৌর আ”লীগ সম্পাদক আবুল বাসার সুজন, চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান ইউপি সভাপতি মজিবর রহমান। মনোনয়ন ফরম জমা,দেয়ার পর শেখ রাসেল মিনি স্ট্যাডিয়ামে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিশেষ মোনাজাত করা হয়। এসময় পাঁচন্দর ইউপি চেয়ারম্যান ইউপি দক্ষিণের সভাপতি আব্দুল মতিন, উত্তর শাখার সভাপতি হাজী ইসরাইল, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ইউপি দক্ষিণ শাখার সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, কলমা পূর্ব শাখার সভাপতি আব্দুর রহিম, পশ্চিমের সম্পাদক আতাউর রহমান, তালন্দ ইউপি সভাপতি মেম্বার আব্দুল করিম, সম্পাদক মেম্বার আবুল হাসান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুল ইসলাম, সম্পাদক রামিল হাসান সুইট, কলমা ইউপি সভাপতি তানভীর রেজাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন ( বিএনএম) রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নোঙর প্রতীকের প্রার্থী শামসুজ্জোহা বাবু মনোনয়ন ফরম জমা দেন। এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনএমের সভাপতি মমিনুল ইসলাম মুকুল। দুপুরের দিকে জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের মনোনীত প্রার্থী উপজেলা সভাপতি শামসুদ্দিন মনোনয়ন ফরম জমা দেন। তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম যাচাই বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, আপিল গ্রহন ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, প্রচারনার শেষ তারিখ ৫ জানুয়ারি, ভোট গ্রহণ ৭ জানুয়ারি।

সারোয়ার হোসেন
৩০ নভেম্বর /২০২৩ইং
০১৭৬০-৮৫৭৯৮৮

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST