1. mizanurrahmanmim004@gmail.com : admin :
দাম্পত্য কলহ, শিশুকে হত্যা করে মাটিচাপা - banglarjoy71
March 2, 2026, 12:08 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

দাম্পত্য কলহ, শিশুকে হত্যা করে মাটিচাপা

  • Update Time : Thursday, March 23, 2023
  • 545 Time View

আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে দাম্পত্য কলহের জের ধরে  শিশুকে হত্যার পর মাটিচাপা দেওয়ার অভিযোগে এক রাজমিস্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান উপকমিশনার (গোয়েন্দা) ইব্রাহিম খান।

গ্রেফতার তাহারুল মিয়া রংপুরের পীরগঞ্জ থানার জামালপুর গ্রামের  ইয়াসিন আলীর ছেলে।

উপকমিশনার বলেন, গত ১৫ মার্চ বিকেলে ইসলামপুর এলাকায় স্থানীয় কবির হোসেনের সদ্য মাটি ভরাটকরা  ফাঁকা জমিতে মাটি চাপা অবস্থায় ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে শিশুর বাবা জাফর আলী ঘটনাস্থলে গিয়ে শিশুটি তার ছেলে সাখাওয়াতের বলে সনাক্ত করেন। এ ব্যাপারে বাসন থানায় শিশুটির বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল বুধবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে হত্যায় অভিযুক্ত তাহারুল মিয়াকে গ্রেফতার করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে আসামি তাহারুল জানান, ভিকটিম শিশুর জ্যাঠাতো বোন শারমিনের সঙ্গে দুই বছর আগে তার  বিয়ে হয়। বিয়ের পর তারা ভোগড়া পেয়ারা বাগান এলাকায় নিহত শাখাওয়াতের পরিবারের সঙ্গে একই বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ ও শাখাওয়াতের মার বকাঝকার কারণে আক্রোশে তাহারুল গত ১৩ মার্চ বিকেলে শিশুটিকে অপহরণ করে ইসলামপুর এলাকায় নিয়ে যান। সেখানে রাত ৮ টার দিকে শাখাওয়াতের পরনের লুঙ্গি দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যার পর মাটি চাপা দিয়ে চলে যান। অনেক খোঁজাখুঁজির পরও স্বজনরা তাকে না পেয়ে পরদিন থানায় নিখোঁজ ডায়েরি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST