1. mizanurrahmanmim004@gmail.com : admin :
নওগাঁ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর করলো নৌকার সমর্থকরা আহত ৩ জন - banglarjoy71
March 11, 2026, 10:58 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

নওগাঁ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর করলো নৌকার সমর্থকরা আহত ৩ জন

  • Update Time : Sunday, December 24, 2023
  • 309 Time View

মোঃ সারোয়ার হোসেন অপু
বিশেষ প্রতিনিধি,

নওগাঁ-৪ (মান্দা) আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলা চালিয়ে নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকা প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায় মান্দা উপজেলার মৈনম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্বতন্ত্র প্রার্থীর অন্তত ৩ জন সমর্থক গুরুত্বর আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরে এ ঘটনার একটি ভিডিও ও সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী এস এম ব্রহানী সুলতান মাহমুদ গামা বলেন, জনগণ ভোট দিতে চায় কিন্তু নৌকার সমর্থকরা সেটা বানচাল করতে চাচ্ছে। দিনের পর দিন নৌকার সমর্থকরা নিন্দা জনিত যে কাজ গুলো করছে সেটার জন্য প্রশাসনের কাছে হস্তক্ষেপ করেছি।

সিসিটিভি ফুটেজে ১৩টি মোটরসাইকেল যোগে ২৬ জন যুবককে স্বতন্ত্র প্রার্থী ব্রহানী সুলতান মামুদ গামা’র নির্বাচনী অফিসের দিকে আসতে দেখা গেছে। যাদের প্রত্যেকের মোটরসাইকেলে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী নাহিদ মোর্শেদ বাবুর নির্বাচনী স্টিকার লাগানো রয়েছে। অনেকের হাতে দেখা গেছে লাঠি সোঠা।

ছড়িয়ে পড়া আরেক ভিডিওতে বেশ কয়েকজন যুবককে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের লাঠি সোঠা হাতে ধাওয়া করতে দেখা গেছে। তাঁরা স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীক সম্বলিত ব্যানার ও পোস্টার ছিড়ে ফেলেন। এরপর ভাঙচুর করা হয় নির্বাচনী অফিস ও দি রাইজিং ফার্মেসি (ঔষধ এর দোকানে)।

সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন থানা পুলিশ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলে জানান মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST