1. mizanurrahmanmim004@gmail.com : admin :
পরিবারের সংবাদ সম্মেলন মামলা সুষ্ঠু তদন্তের দাবি: শিবগঞ্জে কলেজ ছাত্রকে মাদক মামলায় ফাঁসানোর দাবি - banglarjoy71
February 28, 2026, 2:38 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

পরিবারের সংবাদ সম্মেলন মামলা সুষ্ঠু তদন্তের দাবি: শিবগঞ্জে কলেজ ছাত্রকে মাদক মামলায় ফাঁসানোর দাবি

  • Update Time : Wednesday, April 17, 2024
  • 233 Time View

 

আহসান হাবীব, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কলেজ ছাত্র নাইম আলী বিদ্যুৎ কে (২৭) মাদকের মামলায় ফাঁসানোর দাবি করেছে তাঁর পরিবার। বুধবার দুপুরে ধোবড়া বাজারে সংবাদ সম্মেলন করে এ দাবি করে ভুক্তভোগী পরিবারটি।
দুপুরে লিখিত বক্তব্যে নাইম আলীর বোন সুরমা খাতুন অভিযোগ করেন, গত ৪ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে তার ভাইকে ধোবড়া বাজার এলাকা থেকে ৫৯ বিজিবির সদস্যরা ধরে নিয়ে যায়। এসময় তার ভাইকে কোনরুপ তল্লাসীও করা হয়নি। যা স্থানীয়রা দেখেছে। পরের দিন তারা জানাতে পারেন, তার ভাইকে ৪০০ গ্রাম হোরোইন ও ২০ বোতল ফেন্সিডিলসহ থানা পুলিশের কাছে মামলা দিয়ে হস্তান্তর করেছে।
আমার ভাই রাজশাহী সিটি কলেজে অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। সে এ ধরনের কোন কাজের সাথেই জড়িত নয়। আমরা পরিবারের পক্ষ থেকে মামলার সুষ্ঠু তদন্তের দাবি করছি, আমরা মনে করে আইন সবার জন্য সমান আমরাও ন্যায় বিচার পাব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নাইম ইসলামের মা তরিকা বেগম, বাবা নসরুল ইসলাম, চাচা অবসরপ্রাপ্ত সেনা সদস্য খাইরুল ইসলামসহ অনান্যরা।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া জানান, নাইম ইসলাম বিদ্যুৎ একজন চিহ্নিত মাদক কারবারি, সে নিয়মিতই মাদক বহন করত। মোটরসাইকেল নিয়ে সে মাদক বহন করত। আমাদের কাছে তার মাদক কারবারের স্বীকারোক্তি আছে।
নাইমকে মাদককারবারি বলে বিজিবি দাবি করলেও, তার পরিবার, আত্নীয়স্বজন ও গণ্যমান্য ব্যাক্তিদের দাবি ধোবড়া বাজার থেকে যখন নাইমকে বিজিবি ধরে নিয়ে যায়, তখন তার কাছে কোন ধরনের মাদক পায়নি বিজিবি সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST