1. mizanurrahmanmim004@gmail.com : admin :
বদলগাছীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন - banglarjoy71
March 13, 2026, 4:46 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

বদলগাছীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

  • Update Time : Saturday, December 7, 2024
  • 178 Time View

 

বদলগাছী,নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার মথুরাপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।
মথুরাপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় নওগাঁ সদর ও দিনাজপুরের হিলি উপজেলা ফূটবল একাদশ অংশ নেয়।
টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে। আটটি দল হচ্ছে, নওগাঁ, হিলি,জয়পুরহাট, মহাদেবপুর, বদলগাছী, বগুড়া, পাচবিবি ও ধামইরহাট উপজেলা ফুটবল একাদশ। আগামী ২৮ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্ট আয়োজক কমিটির আহবায়ক আব্দুল হাদী চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলে বদলগাছী উপজেলা বিএনপির সহ সভাপতি জাকির হোসেন চৌধুরী, বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে ফজলে হুদা বাবুল বলেন, ‘বিগত ১৫ বছর ফ্যাসিবাদীদের আমলে খেলাধুলা হারিয়ে গিয়েছিল।যুবসমাজকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। কেন্দ্র থেকে ঘোষণা আসছে যে, প্রতিটি ইউনিয়নে ফুটবল প্রতিযোগিতা করতে হবে। খেলাধুলার মাধ্যমে তরুণদেরকে মাদকসহ সব অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে হবে। তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে নিয়ে আসতে হবে। এত সুন্দর টুর্নামেন্টের আয়োজন করায় মথুরাপুর ইউনিয়ন বিএনপিকে ধন্যবাদ জানাই।’
দেশের বিরুদ্ধে ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র অব্যাহত আছে উল্লেখ করে ফজলে হুদা বলেন, ‘পতিত হাসিনা ও তার দোসর রুশ-ভারত ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাই এক হয়ে থাকতে হবে। দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST