1. mizanurrahmanmim004@gmail.com : admin :
ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, ক্লিনিক ফেলে উধাও মালিক-চিকিৎসক - banglarjoy71
March 13, 2026, 4:20 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, ক্লিনিক ফেলে উধাও মালিক-চিকিৎসক

  • Update Time : Friday, March 22, 2024
  • 164 Time View

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুল চিকিৎসা ও ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় মোসা. পরী খাতুন (২২) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার (১৭ মার্চ) দুপুরে গোমস্তাপুর উপজেলার রহনপুরের ডাক বাংলো মোড়ে আল মদিনা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের শিবরামপুর গ্রামের নোমান আলীর স্ত্রী।

ঘটনার পর ক্লিনিক থেকে পালিয়েছে এর মালিক ও চিকিৎসকরা। এনিয়ে গোমস্তাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিহত গৃহবধূর বাবা শিবরামপুর গ্রামের মো. আব্দুল আওয়াল। এনিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ওই গৃহবধূর পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, রবিবার বেলা ১১টার দিকে প্রসব ব্যথা উঠলে তাকে গোমস্তাপুর উপজেলার আল মদিনা ক্লিনিকে নিয়ে যায় পরিবার। সেখানকার কর্তব্যরত ডাক্তার জানায়, মা ও বাচ্চাকে বাচাতে হলে খুব তাড়াতাড়ি সিজার করতে হবে। এরপর হাসপাতালের মালিক মো. ওবাইদুর বলেন, ক্যাশ কাউন্টারে ১৫ হাজার টাকা জমা দেন। পরিবার জানায়, অপারেশন করেন নিয়ে যাওয়ার সময় সব টাকা দেয়া হবে। দুপুর একটার দিকে ওই গৃহবধূকে সিজার করার উদ্দেশ্য অপারেশন রুমে নিয়ে যায়।

নিহত গৃহবধূর বাবা আব্দুল আওয়াল বলেন, অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার ৪৫ মিনিট পরে আমার মেয়ে এবং তার শিশুকে কেবিনে নিয়ে আসে তখন আমার মেয়ের জ্ঞান ছিল না। আমার মেয়ের সিজারের জায়গা থেকে প্রচুর পরিমানে রক্ত বের হচ্ছিল। পরে এক কর্তব্যরত নার্সের কাছে থেকে জানতে পারি, তারা আমার মেয়েকে সিজার করার সময় রক্তনালী কেটে ফেলায় কোনভাবেই রক্ত বন্ধ হচ্ছিল না।

তিনি আরও বলেন, ৪০ মিনিট পর আমার মেয়েকে অপারেশন রুম থেকে বের করে তারা তাড়াহুড়া করছিল আমার মেয়েকে রাজশাহী মেডিকেলে পাঠানোর জন্য। এসময় তখন আমি ওবাইদুরকে জিজ্ঞেস করি আমার মেয়ের কি হয়েছে? তারা কিছু না জানিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে সেখানকার চিকিৎসকরা আমার মেয়েকে আইসিও-তে নিয়ে যায়। গত ১৯ মার্চ সকাল সাড়ে ১০টায় মেয়ের মৃত্যু হয়।

আব্দুল আওয়াল বলেন, বাড়িতে মরদেহ নিয়ে ফিরে আসার পর ভুল চিকিৎসায় মেয়ের মৃত্যুর কথা জানালে ক্লিনিক মালিক ওবাইদুর ৫০ হাজার টাকা দিয়ে সমাধান করতে চাই। টাকা নিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। পরে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আশা করি, ন্যায় বিচার পাব।

নিহত গৃহবধূর স্বামী নোমান আলী জানান, আমার মেয়ে বেঁচে আছে। কিন্তু আল মদিনা ক্লিনিকের ভুল চিকিৎসায় মারা গেছে আমার স্ত্রী। আমি এর নায্য বিচার চাই। আমার স্ত্রীকে মেরে উল্টো আমাদেরকেই নানরকম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে ক্লিনিকের মালিকপক্ষ।

স্থানীয় বাসিন্দা তরিকুল ইসলাম বলেন, গত ৬ মাসে এই ক্লিনিকে অন্তত ৩টি মৃত্যুর ঘটনা ঘটেছে। সিজারের মতো সাধারণ অপারেশনেও তারা রোগী মেরে ফেলছে। চিকিৎসক না হয়েও অপারেশন করায় ও সঠিক ব্যবস্থাপনা না থাকায় এসব মৃত্যুর ঘটনা ঘটছে। বারবার হত্যার পরেও সংশ্লিষ্টরা অনৈতিক সুবিধা নিয়ে চুপচাপ বসে আছে। তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না।

জানা যায়, বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলামের মাধ্যমে ৫০ হাজার টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে ক্লিনিক কর্তৃপক্ষ। এবিষয়ে কথা বলতে ক্লিনিকে গেলে পাওয়া যায়নি মালিক বা চিকিৎসক কাউকেই। ঘটনার পর থেকে পলাতক রয়েছে তারা। মুঠোফোনে ক্লিনিক মালিক মো. কামাল, ওবাইদুর, সাহিন আলমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তারা কেউই ফোন রিসিভ করেননি।

মামলার তদন্ত কর্মকর্তা রহনপুর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) ফজলে বারী বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্তকাজ শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST