1. mizanurrahmanmim004@gmail.com : admin :
মেডিক্যাল কলেজে চান্স পাওয়া দুজন শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুর  ইউএনওর  - banglarjoy71
March 12, 2026, 9:03 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

মেডিক্যাল কলেজে চান্স পাওয়া দুজন শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুর  ইউএনওর 

  • Update Time : Tuesday, January 28, 2025
  • 183 Time View

 

মোঃ সামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
 
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর  ও রহনপুর  ইউনিয়নের  বাসিন্দা  দুজন শিক্ষার্থী  সদ্য মেডিক্যাল কলেজে ভর্তির জন্য   মনোনীত  হওয়ায় তাদেরকে ডেকে আর্থিক সহায়তা করেছেন  গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  নিশাত আনজুম অনন্যা। মঙ্গলবার (২৮ জানুয়ারি)  সকালে শিক্ষার্থী  সুমাইয়া  ও হাবিবা  উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে  এসে তার সাথে সাক্ষাৎ  করে। তাদের সাক্ষাৎ এর বিষয়টি সমন্বয় করেন উপজেলা প্রেসক্লাব ,  গোমস্তাপুর  এর সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ। এসময় উপস্থিত  ছিলেন,    সুমাইয়া খাতুনের শিক্ষাপ্রতিষ্ঠান  রহনপুর  জ্ঞানচক্র একাডেমির পরিচালক  ও রহনপুর মহিলা  কলেজের  প্রভাষক সারওয়ার হাবিব,   হাবিবা খাতুনের শিক্ষা প্রতিষ্ঠান  আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক  মোঃ আব্দুল্লাহ, গোমস্তারাপুর স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম, সাংবাদিক নাহিদ ,  নুর মোহাম্মদ,  ও সুমাইয়ার পিতা মোঃ সাজেমান আলী। সুমাইয়া রহনপুর  ইউনিয়নের  লক্ষীপুর সরকারি  প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক  এর গন্ডি পার হয়ে রহনপুর  জ্ঞানচক্র একাডেমী থেকে এসএসসি পাস করে। এরপর রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ থেকে এইচএসসি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে বাসায় বসে মেডিকেলে ভর্তির জন্য প্রস্তুতি গ্রহণ করে। সুমাইয়া জানায়,ভর্তির জন্য সে কোন কোচিংয়ের সাহায্য নেয় নাই। সে বাসায় বসে নিজে চেষ্টা করে  মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে নওগাঁ মেডিকেল কলেজে চান্স পেয়েছে। তার নম্বর হচ্ছে ৭৫.৭৫ এবং  মেধা তালিকায়  স্হান ৩৭৭০। সুমাইয়া আরো বলে,  তার গরিব কৃষক পিতা মোহাম্মদ সাজেমান আলী, মাতা মোসাম্মৎ হাবিবা বেগম  ও তার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উৎসাহে তার এতদূর আসা। সে সকলের নিকট দোয়া কামনা  করেছে।  অপরদিকে  হাবিবা তার  লিভার সিরোসিস  এ আক্রান্ত  পিতা মোঃ মোজাহার  বিশ্বাস এর বড় সংসারে থেকেও  শুধু  লেখাপড়া  করে  ময়মনসিংহ  মেডিক্যাল কলেজে চান্স পেয়েছে। হাবিবা জানায়, গতবার চান্স না পেয়ে অনেকে তাকে কটু কথা শুনিয়েছে। কিন্তু  সে হতাশ না হয়ে পুনরায় দ্বিগুন উৎসাহে  পরিশ্রম করে  কৃতকার্য  হয়েছে। হাবিবা আলীনগর বালিকা উচ্চ  বিদ্যালয় থেকে  এসএসসি  ও  রহনপুর  মহিলা কলেজ থেকে  এইএসসি পরীক্ষায়  কৃতিত্বের  সাথে  উত্তীর্ণ  হয়েছে।  তার প্রাপ্ত  নম্বর ৮০.২৫ ও মেধাক্রম ২৫৩৭। সে জানায়, মেডিক্যাল  এ  ভর্তি  হতে কোচিং  করেছে।সে পিতামাতা, ভাইবোন ও শিক্ষকদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

গোমস্তাপুর  উপজেলা  নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা বলেন, শিক্ষার্থী  সুমাইয়া ও  হাবিবার ফলাফলে গোমস্তাপুর উপজেলাবাসী গর্বিত।  দরিদ্র  পরিবারে  জন্ম নেওয়া এ দুজন শিক্ষার্থীর মেডিক্যাল এ  ভর্তি  ফি সহ অন্যান্য আনুষঙ্গিক  খরচের যোগান দিবে গোমস্তাপুর উপজেলা প্রশাসন।  তাছাড়া তাদের পাশে সবসময়  থাকার বিষয়ে  তিনি দৃঢ়  প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST