1. mizanurrahmanmim004@gmail.com : admin :
শিবগঞ্জে মামীর সাথে পরকীয়া, ডান হাতের কব্জি হারালো রুবেল - banglarjoy71
March 4, 2026, 6:38 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

শিবগঞ্জে মামীর সাথে পরকীয়া, ডান হাতের কব্জি হারালো রুবেল

  • Update Time : Tuesday, March 28, 2023
  • 532 Time View

 

মো মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মামীর সাথে পরকীয়া, হাতের কবজি কেটে নিল পরিবার
চাঁপাইনবাবগঞ্জে আপন মামির সাথে পরকীয়ার জেরে রুবেল হোসেন নামে এক যুবকের ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে মেয়ের পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (২৮ মার্চ) সাড়ে ১২ টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে মুসলিমপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। পরে গুরুত্বর আহত অবস্থায় রুবেল হোসেনকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে পুলিশ। পরে তার অবস্থা খারাপের দিকে গেলে কর্মরর্ত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহত ওই যুবক শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চাকপাড়া গ্রামের মৃত মতিবুর রহমানের ছেলে রুবেল হোসেন (২৬)। তার মায়ের নাম মুক্তারা বেগম।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ধোবড়া গ্রামের গৃহবধূ এমেলি খাতুনের সাথে পরকীয়ার সম্পর্ক ছিল রুবেল হোসেনের। এমেলি সম্পর্কের রুবেলের আপন মামি। বিষয়টি মেনে নিতে পারেনি এমেলির পরিবার।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে রুবেল ট্রলিভর্তি গম নিয়ে সোনামসজিদ থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিল। এসময় এমেলির পরিবারের লোকজন গাড়ী থেকে তুলে নিয়ে গোড়াদহ বিলের ভেতরে রশি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে বেঁধে নির্যাতন করে। পরে তার ডান হাতের কব্জি কেটে মাটিতে ফেলে দেয়। তবে রুবেল হোসেনের দাবি আপন মামির সাথে প্রেম করে বিয়ে করে সংসার করা অবস্থায় এ ঘটনা ঘটিয়েছে মেয়ের পরিবার।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক এইচ এম মাসুম জানান, ডান হাতের কব্জি বিচ্ছিন্ন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে জরুরী ভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরি জোবায়ের আহমেদ জানান,আপন মামির সাথে পরকীয়ার কারনেই এমেলির আত্মীয় স্বজনরা রুবেলের হাত কেটে নিয়েছে বলে অভিযোগ পেয়েছি। পুলিশ অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST