1. mizanurrahmanmim004@gmail.com : admin :
শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়নের খেলাকে কেন্দ্র করে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা - banglarjoy71
March 13, 2026, 4:27 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়নের খেলাকে কেন্দ্র করে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা

  • Update Time : Wednesday, June 7, 2023
  • 580 Time View

স্টাফ রিপোর্টার
সোহরাব আহামেদ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বাইসাইকেল ওভারটেক করা নিয়ে তর্ক-বিতর্ক জেরে সিহাব আলী (১৭) নামে নবম শ্রেনীর এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহত সিহাব আলী উপজেলার বেইলি ব্রিজ সংলগ্ন এলাকার গঙ্গারামপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে ও দুর্লভপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। বুধবার (৭ জুন) বিকেলে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের শেরপুর ভাণ্ডার গ্রামের মহলদার পাড়ায় এ ঘটনা ঘটে।

সিহাব আলীর প্রতিবেশী শাহিদ রহমান বলেন, সকালে সিহাব পার্শ্ববর্তী শেরপুর ভাণ্ডার গ্রামে বাইসাইকেল নিয়ে ঘুরতে গিয়েছিল। এসময় বাইসাইকেল ওভারটেক করা নিয়ে সেখানকার কয়েকজন যুবকের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে বিকেলে তারা সিহাবকে ফের শেরপুর ভাণ্ডার গ্রামের মহলদার পাড়ায় দেখতে পান। এসময় তাকে পিটিয়ে হত্যা করেন তারা। তবে এ ঘটনায় কারা জড়িত তাদের নাম জানতে পারিনি।

দুর্লভপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য শাজাহান আলি বলেন, আমি মরদেহের কাছেই আছি। এখানে এসে জানতে পারলাম, বাইসাইকেল ওভারটেক করা নিয়ে কথাকাটাকাটির জেরে সিহাবকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে এলাকায় গিয়ে বিস্তারিত বলতে পারবো।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ স্কুলছাত্র হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়েছিল তা জানাতে পারেননি।

তিনি বলেন, মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST