1. mizanurrahmanmim004@gmail.com : admin :
নওগাঁর বদলগাছীতে ডাকাতির চেষ্টা, আটক ৪। - banglarjoy71
March 5, 2026, 6:10 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

নওগাঁর বদলগাছীতে ডাকাতির চেষ্টা, আটক ৪।

  • Update Time : Sunday, December 10, 2023
  • 302 Time View

 

মোঃ সারোয়ার হোসেন অপু
নওগাঁ প্রতিনিধি,

নওগাঁর বদলগাছীতে ডাকাতির চেষ্টায় ৪ জনকে আটক করেছে বদলগাছী থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, আটকৃতরা হলেন, নওগাঁ সদর উপজেলার বজরুক আতিতা গ্রামের মো. বদর উদ্দিন ফকির এর ছেলে মো. আজাদুল ইসলাম (৪৪) নওগাঁ সদর উপজেলার কোমাইগাড়ি এলাকার কটিয়াপাড়া গ্রামের মো. নাজিম উদ্দীন এর ছেলে মো. সাজু (৪৩) আত্রাই উপজেলার মালিপুকুর গ্রামের মো. তালেব মন্ডল এর ছেলে মো. রেজাউল মন্ডল (২৭) মহাদেবপুর থানার বেলঘড়িয়া গ্রামের মৃত মস্ত্তব আলীর ছেলে মো. মুকুল হোসেন (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ৯ ডিসেম্বর ভোর সাড়ে ৫টা নাগাদ উপজেলার বালুভরা ইউনিয়নের ভরট্র খাড়ির ব্রীজ সংলগ্ন এলাকায় একই গ্রামের সামসুল মন্ডল (৫০) অটো গাড়িতে চড়ে মহাদেবপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এমন সময় খাড়ির ব্রিজের উপর ডাকাতি উদ্দেশ্যে ৪ জন ছিনতাইকারী গতি রোধ করলে শামসুল মন্ডল দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তাৎক্ষণিক বাড়িতে ফোন করলে প্রতিবেশীরা ছুটে এসে ৪ জনকে পাক রাও করে থানায় খবর দেয়।

থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়েছে এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাসুয়া, একটি ধারালো ছুরি, মেহগুনি গাছের ৪ টি লাঠি ও কালো রঙের একটি পালসার মোটরসাইকেল যাহার রেজি নং নওগাঁ-হ ১৫-৯৩৭৩ জব্দ করা হয়েছে।

 

এ ব্যাপারে বদলগাছী থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আতিয়ার রহমান বলেন, ডাকাতি চেষ্টা মামলায় ৪ জনকে আটক করা হয়েছে। যাহার মামলা নং ১১। আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST