1. mizanurrahmanmim004@gmail.com : admin :
ভাইয়ের বিরুদ্ধে বোনের জমি দখল ও হুমকির অভিযোগ - banglarjoy71
March 5, 2026, 4:04 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

ভাইয়ের বিরুদ্ধে বোনের জমি দখল ও হুমকির অভিযোগ

  • Update Time : Monday, October 3, 2022
  • 651 Time View

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার স্বনামধন্য ও পরিচিত মুখ সায়েদুল ইসলাম মিঠুর বিরুদ্ধে জমি দখল ও হুমকির অভিযোগ করেছেন তারই আপন বড় বোন তৌহিদা খানম।

রবিবার (২ অক্টোবর) রাত ১১টায় সায়েদুল ইসলাম মিঠু কর্তৃক মৃত বোন তৈয়বা সিদ্দিকী ও বোন নুরে আক্তার তৌহিদা খানমের জমি জোর করে ভোগ দখল করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তার বোন ও ভাগিনারা।

দীর্ঘ ২০বছর ধরে জবর দখল করে আসা ক্রয়কৃত জমি হস্তান্তরের কথা বললেও নানা টালবাহানা করে সময় ক্ষেপণ করে আসছেন সায়েদুল ইসলাম মিঠু। এক পর্যায়ে তিনি মামলার হুমকি দেন এবং থানায় উল্টো একটি অভিযোগও দায়ের করেন বলে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তারা।

তারা বলেন, আমরা গণ্যমান্যদের কাছে গিয়েও কোনো সমাধান না পেয়ে অবশেষে সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি। এ সময় মিঠুর বোন তৌহিদা খানম ও ভাগিনারা মোট ১৬একর ক্রয়কৃত জমি দখল (ভোগ দখল) করার অভিযোগ করেন। যেখানে শুধু ৬.৯০ একর জমি বাবদ প্রত্যেক বছর ৬০হাজার টাকা দেন এবং রেকর্ড হয়ে আসার পর ব্যবস্থা নেবেন বলে মিঠুর বিরুদ্ধে একাধিকবার কালক্ষেপণের অভিযোগও করেন বোন তৌহিদা খানম। এছাড়া অংশীদারত্বের জমির কথাও উল্লেখ করে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নথিপত্র যাচাই-বাছাই করে সুষ্ঠু সমাধান করার জন্য আহ্বান জানান।

তবে এ বিষয়ে সায়েদুল ইসলাম মিঠু সাংবাদিকদের জানান, তাদের ক্রয়কৃত জমি দখল করার কোনো সুযোগ আমার নেই। বাবার দেওয়া জমি বাবদ প্রত্যেক বছর টাকা ও ধান দেওয়ার কথা জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন, জমির পজিশন ছাড়া হয়নি কারণ এখনও অনেক জমি আমাদের নামে হয়নি। ওলট-পালট জমিগুলো এখনও মাপামাপি চলছে। এ সময় তিনি বোন ও ভাগিনাদের দাবির প্রেক্ষিতে আইন মোতাবেক পূর্বে করা একটি মামলা আবারও সচল করার কথা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST